যুক্তরাজ্যে নতুন হাইকমিশনার মিজারুল কায়েস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েসকে যুক্তরাজ্যে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার পদে নিয়োগ দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মিজারুল কায়েস ২০০৯ সালের ৮ জুলাই থেকে পররাষ্ট্রসচিব পদে দায়িত্ব পালন করছেন। তিনি লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাইদুর রহমান খানের স্থলাভিষিক্ত হবেন।পররাষ্ট্রসচিবের দায়িত্ব নেওয়ার আগে মিজারুল কায়েস রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং মালদ্বীপে হাইকমিশনার হিসেবে কাজ করেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে সার্ক, দক্ষিণ-পূর্ব এশিয়া, অর্থনৈতিক বিষয়াবলি, আনক্লস ও বহিঃপ্রচার অনু বিভাগের দায়িত্ব পালন করেন।