যুক্তরাজ্যে পারিবারিক ভিসা আবেদন-প্রক্রিয়া পরিবর্তিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক অতিথি (ফ্যামিলি ভিজিটর) শ্রেণীতে ভিসা আবেদনের প্রক্রিয়ায় পরিবর্তন আনছে যুক্তরাজ্য। এ শ্রেণীতে ভিসা আবেদনে এর আগে প্রত্যাখ্যাতদের আপিলের পরিবর্তে নতুন করে আবেদন করতে হবে।ঢাকায় ব্রিটিশ হাইকমিশন গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে ভিসাপদ্ধতিতে এ পরিবর্তনের খবর জানিয়েছে।ভিসাপ্রাপ্তি সহজ ও সাশ্রয়ী করতে আপিলের মতো ব্যয়বহুল ও সময়সাপেক্ষ প্রক্রিয়ার পরিবর্তে নতুন করে আবেদনের এ পদ্ধতি চালু হচ্ছে। সম্প্রতি পাস হওয়া ‘ক্রাইম অ্যান্ড কোর্ট বিল’-এর আওতায় এ পরিবর্তন আনা হচ্ছে। ১১ মে যুক্তরাজ্যের পার্লামেন্টে বিলটি উত্থাপন করা হয়। ধারণা করা হচ্ছে, পার্লামেন্টে পাসের পর রানির অনুমোদন সাপেক্ষে ২০১৪ সাল থেকে নতুন এই বহির্গমন আইন কার্যকর হবে।