যুক্তরাজ্যে পৌঁছে বিআরপি কার্ড নিতে হবে বাংলাদেশিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে ছয় মাসের বেশি সময়ের জন্য যেতে হলে দেশটিতে পৌঁছার পরপরই বাংলাদেশিদের একটি বায়োমেট্রিক রেসিডেন্স পারমিটস (বিআরপি) কার্ড সংগ্রহ করতে হবে। পরিবারের সঙ্গে থাকা, ছাত্র ভিসা কিংবা কর্মী ভিসা নিয়ে যাওয়া—সবার ক্ষেত্রেই এ নতুন নিয়ম প্রযোজ্য হবে। গত বুধবার থেকে এ নিয়ম কার্যকর হয়েছে।
অবশ্য শুধু বাংলাদেশ নয়, ইউরোপিয়ান ইকোনমিক এরিয়ার (ইইএ) বাইরের সব দেশের নাগরিকদেরই বিআরপি কার্ড সংগ্রহ করতে হবে। ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে নতুন এ নিয়মের কথা উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাজ্যে পৌঁছার পর ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ডাকঘর থেকে বিআরপি কার্ড সংগ্রহ করতে হবে।