খালেদার সঙ্গে ব্রিটিশ মন্ত্রীর সাক্ষাত্
যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা সহজ করার আহ্বান
যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করার জন্য সে দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্য সরকারের পরিবেশ, খাদ্য ও পল্লিবিষয়কমন্ত্রী জিম ফিটসপ্যাট্রিক গতকাল সোমবার দুপুরে খালেদা জিয়ার সঙ্গে গুলশানে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করতে গেলে তিনি এ আহ্বান জানান।সাক্ষাত্কালে খালেদা জিয়া বলেন, যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, যুক্তরাজ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহামুদুর রহমানের ওপর হামলার ঘটনা তদন্তে যুক্তরাজ্য সরকারের সহায়তা চেয়েছেন খালেদা জিয়া। সাক্ষাত্ শেষে ব্রিটিশমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বিরোধীদলীয় নেতার সঙ্গে এটা ছিল সৌজন্য সাক্ষাত্।’