যুক্তরাজ্যে ২০১৫ সালের নির্বাচনে লেবার পার্টির হয়ে লড়বেন টিউলিপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যে ২০১৫ সালে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লেবার পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। গতকাল রোববার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রথম আলোকে এসব কথা জানান। এ আসনে গতকাল লেবার পার্টির অভ্যন্তরীণ ভোটাভুটিতে দুজনকে হারিয়ে প্রার্থিতা নিশ্চিত করেন টিউলিপ। বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী বর্তমানে যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য, তিনিও লেবার পার্টির। টিউলিপ নির্বাচিত হলে তিনি হবেন হাউস অব কমন্সে দ্বিতীয় বাংলাদেশি। টিউলিপ ২০১০ সাল থেকে ক্যামডেন কাউন্সিলের সদস্য।