যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে পাঁচ দিনের সরকারি সফরে গতকাল মঙ্গলবার রাতে দুবাই হয়ে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা আমিরাতের একটি ফ্লাইটে রাত নয়টা ৪৮ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। খবর বাসস ও ইউএনবির।সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব এম এ করিম ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।সফরকালে প্রধানমন্ত্রী অক্সফোর্ড ইউনিয়ন অব সোসাইটিতে বিশ্ব শান্তি বিষয়ে ভাষণ এবং হাউস অব কমন্সের এক অনুষ্ঠানে যোগ দেবেন।লন্ডন প্রতিনিধি তানভীর আহমেদ জানান, ২৭ জানুয়ারি বৃহস্পতিবার অক্সফোর্ড ইউনিয়নের বিতর্কে অংশ নেওয়ার আগে সকালে শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে সৌজন্য সাক্ষার‌্যা করবেন। ২৮ জানুয়ারি তিনি হিলটন পার্কলেন হোটেলে ব্রিটেনের গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং বিবিসি টেলিভিশন ও ডেইলি টেলিগ্রাফ পত্রিকাকে বিশেষ সাক্ষার‌্যাকার দেবেন। ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী যুক্তরাজ্য আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে যোগ দেবেন।