যুক্তরাজ্যের নতুন ভিসা ফরম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশিদের জন্য অনলাইনে আবেদন ফরমের নতুন ভার্সন চালু করেছে যুক্তরাজ্য। এর নাম দেওয়া হয়েছে ‘অ্যাকসেস ইউকে’। এই ফরমের মাধ্যমে ভিসা-প্রক্রিয়া সহজ ও দ্রুত হবে বলে মনে করছে যুক্তরাজ্য। ঢাকার ব্রিটিশ হাইকমিশন গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলেছে, বাংলাদেশের ভিসাপ্রার্থীরা যুক্তরাজ্য সফরে যেতে এখন নতুন অনলাইন ফরমে সহজে ভিসার জন্য আবেদন করতে পারবেন। ২০১৪ সালের জুন মাসে চীনে ‘অ্যাকসেস ইউকে’ চালু করে সফলতা পাওয়ার পর এখন বিশ্বের বিভিন্ন দেশে এটি চালু করা হচ্ছে। www. gov.uk/apply-uk-visa এই ঠিকানায় ‘অ্যাকসেস ইউকে’ ভিসা ফরম পাওয়া যাবে।