যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার অ্যালিসন ব্লেক গতকাল বুধবার ঢাকায় এসেছেন। তিনি ঢাকায় রবার্ট গিবসনের স্থলাভিষিক্ত হচ্ছেন। ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বছরের অক্টোবরে অ্যালিসন ব্লেককে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। বাংলাদেশে নিয়োগ পাওয়ার আগে তিনি ইসলামাবাদে পাকিস্তান হাইকমিশনে উপহাই-কমিশনার হিসেবে কাজ করেছেন।
অ্যালিসন ব্লেক ১৯৮৯ সালে যুক্তরাজ্যের সরকারি চাকরিতে যোগ দেন। তিনি ১৯৯৬ সালে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।
অ্যালিসন ব্লেক এক বিবৃতিতে বলেন, ‘আমি ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পেয়ে আনন্দিত ও অত্যন্ত সম্মানিত বোধ করছি। আমি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সম্প্রসারিত করার ব্যাপারে আশাবাদী।’