যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান রাজনৈতিক সংকটের মধ্যেই যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথবিষয়ক জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী ব্যারোনেস সাঈদা ওয়ারসি আজ বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসছেন। তিনি নির্বাচনী ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করার সম্ভাবনা রয়েছে ওয়ারসির। এ ছাড়া বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হবেন তিনি।

এর আগে গত ফেব্রুয়ারিতে সর্বশেষ ঢাকায় আসেন ব্রিটিশ প্রতিমন্ত্রী। সে সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে নির্বাচনী ইস্যু নিয়ে বৈঠক করেন। ইউএনবি।