যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বার্ট আজ ঢাকায় আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়াবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যালিস্টার বার্ট তিন দিনের সফরে আজ সোমবার ঢাকায় আসছেন।ঢাকায় ব্রিটিশ হাইকমিশন গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সফরকালে অ্যালিস্টার বার্ট রানি দ্বিতীয় এলিজাবেথের ব্রিটিশ সিংহাসনে আরোহণের হীরকজয়ন্তী উদ্যাপনের অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন।নির্ধারিত সফরসূচি অনুযায়ী যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিলেট শহরে তাঁর দেশের অর্থায়নে পরিচালিত একটি উন্নয়ন প্রকল্প দেখতে যাবেন। এ ছাড়া তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার মাধ্যমে সামাজিক অগ্রগতির বিষয়ে তরুণ সমাজের সঙ্গে মতবিনিময় করবেন।প্রতিমন্ত্রী অ্যালিস্টার বার্ট দক্ষিণ এশিয়া, আফগানিস্তান, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আফ্রিকা এবং সন্ত্রাসবাদ মোকাবিলার বিষয়গুলো দেখাশোনা করেন।