যুক্তরাজ্যের বন্ড ভিসা প্রক্রিয়ার পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে ভ্রমণকারীদের জন্য বন্ড ভিসার প্রক্রিয়া-সম্পর্কিত পরিকল্পনা পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে সিলেটের একটি প্রবাসী কল্যাণ সংস্থা। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে ওই পরিকল্পনা বাংলাদেশের ক্ষেত্রে কার্যকর না করার আহ্বান জানানো হয়েছে।সিলেট নগরের জিন্দাবাজারে অবস্থিত প্রবাসী কল্যাণ সংস্থা বাংলাদেশ ওভারসিজ সেন্টারের পক্ষ থেকে যুক্তরাজ্য সরকারের কাছে এ আহ্বান জানানো হয়। সেন্টারের ট্রাস্টি নুরুল ইসলাম ও নির্বাহী কর্মকর্তা শামসুল আলমের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাজ্য সরকারের এই পরিকল্পনা বাস্তবায়ন না করার জন্য বাংলাদেশ সরকারকে কূটনৈতিক প্রতিবাদ ও চাপ সৃষ্টি করতে হবে। কারণ, প্রস্তাবিত ভিসা বন্ড পরিকল্পনা কার্যকর হলে সিলেটিসহ যুক্তরাজ্যে বসবাসকারী প্রায় ১০ লাখ বাংলাদেশি এবং দেশে তাঁদের লাখ লাখ পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন ক্ষতিগ্রস্ত হবেন।বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসীদের মাঝেমধ্যে দেখতে চান তাঁদের আত্মীয়স্বজনেরা। এ কারণে প্রবাসীরা বিভিন্ন অনুষ্ঠানের সময় দেশে অবস্থানরত তাঁদের আত্মীয়স্বজনদের স্পন্সরশিপ দিয়ে যুক্তরাজ্যে নিয়ে যান। প্রস্তাবিত বন্ড ভিসা চালু হলে সামাজিক ও পারিবারিক সংকটের পাশাপাশি অশান্তির সৃষ্টি হবে।