যুক্তরাজ্যের ভিসার আবেদন ১৯ মে থেকেঅনলাইনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার যুক্তরাজ্যের হাইকমিশন ঘোষণা দিয়েছে, ১৯ মে থেকে যুক্তরাজ্যে যাওয়ার জন্য সব ধরনের ভিসার আবেদন অনলাইনে করা যাবে। ভিসার আবেদন-প্রক্রিয়া আরও উন্নয়নের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নির্ভরশীলসহ যুক্তরাজ্যের সব পয়েন্টভিত্তিক আবেদন আগামী রোববার থেকে অনলাইনে করা যাবে।

আর অন্যান্য আবেদন আগামী ২ জুন থেকে অনলাইনে করা যাবে। এই তারিখের পর হাতে পূরণ করা আর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আগ্রহী ভিসাপ্রার্থীরা www.visa4uk.fco.gov.uk—এই ওয়েবসাইটে ঢুকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এই আবেদনপত্রের প্রিন্ট কপি ও অন্যান্য কাগজপত্র ঢাকা বা সিলেটের ভিসা আবেদনকেন্দ্রে জমা দিতে হবে। ওয়েবসাইটে আবেদনপত্র পূরণের জন্য বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া রয়েছে।

অনলাইনে আবেদন করার কারণে আবেদনকারীদের ভিসা আবেদনকেন্দ্রে আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। কেননা, সংশ্লিষ্ট কর্মকর্তারা আবেদনকারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য আগেভাগেই অনলাইনের আবেদনের মাধ্যমে জানতে পারবেন। তা ছাড়া আবেদনকারীদের আত্মীয়স্বজনও এখন থেকে খুব সহজে প্রার্থীদের সম্পর্কে তথ্য জানতে পারবেন। ইউএনবি।