যুক্তরাজ্যের সতর্কবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসনি দালানে ​বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনার পর যুক্তরাজ্য তাদের দেশের নাগরিকদের বাংলাদেশের ভ্রমণ ও চলাফেরায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। 

আজ শনিবার যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে সর্বশেষ হালনাগাদ বার্তাটি প্রকাশ করা হয়। এতে বলা হয়, ‘সন্ত্রাসবাদের উচ্চ ঝুঁকি আছে। পশ্চিমাদের লক্ষ্য করে আবার হামলা হতে পারে।’
শুক্রবার দিবাগত রাতে পবিত্র আশুরা তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হোসনি দালানের ভেতর তিনটি বোমার বিস্ফোরণ হয়। এতে একজন নিহত ও এক শ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ৯ জন ঢাকা মেডিকেলে ভর্তি আছেন।
আরও  পড়ুন..
***এ ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয়: রবার্ট গিবসন