যুক্তরাষ্ট্র, ইইউ ও জাপানের শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারের একটি বহুতল ভবন ধসে অসংখ্য লোকের হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাপান।গতকাল বুধবার ঢাকায় মার্কিন ও জাপান দূতাবাস ও ইইউ পৃথক পৃথক বিবৃতিতে বিয়োগান্তক এ ঘটনায় শোক প্রকাশ করেন।ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা শোক বিবৃতিতে বলেন, ‘এই শোকাবহ ঘটনার ভুক্তভোগীদের ও তাঁদের পরিবারদের প্রতি আমি আমার গভীর সমবেদনা জানাচ্ছি।