যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ আলোচনায় বসতে সম্মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তৈরি পোশাক কারখানাগুলোতে কাজের পরিবেশ ও শ্রম অধিকারের অগ্রগতির বিষয়ে আলোচনা শুরুর বিষয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্মত হয়েছে। খবর ইউএনবির।

গত বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিষয়ক প্রতিনিধি (ইউএসটিআর) মাইকেল ফ্রোম্যান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদেরের মধ্যে একটি বৈঠক হয়। সেখানে ওই বৈঠক শুরুর বিষয়ে মতৈক্য হয়।

বাংলাদেশের শ্রম অধিকার ও কারখানার নিরাপত্তাবিষয়ক অগ্রগতি নিয়ে ১৯ জুলাই বাংলাদেশ কর্মপরিকল্পনা প্রকাশ করে মার্কিন সরকার। এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে ইউএসটিআর কার্যালয় ও মার্কিন শ্রম দপ্তরের কর্মকর্তারা আলোচনা করবেন।

মাইকেল ফ্রোম্যান বলেন, ‘পরিবারের সদস্য ও নিজের জীবিকা নির্বাহের জন্য কোনো শ্রমিক মৌলিক অধিকার বা নিজের নিরাপত্তার জলাঞ্জলি দিক—এটা আমরা দেখতে চাই না।