যুক্তরাষ্ট্র-প্রবাসীদের বর্ণাঢ্য নববর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র-প্রবাসী বাঙালিরা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখকে বরণ করে নিয়েছে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে কর্মদিবস থাকলেও বাংলাদেশি অধ্যুষিত শহরগুলোতে ছিল উৎসবের আমেজ। নিউইয়র্কে বাংলা নববর্ষের সবচেয়ে বড় মিলনমেলা হয় জ্যাকসন হাইটস চত্বরে। বিকেল থেকে পুরো ৭৩ স্ট্রিট যেন হয়ে উঠেছিল একখণ্ড বাংলাদেশ। নিউইয়র্কের মতো নিউজার্সি, ওয়াশিংটন ডিসি, টেক্সাস, ফ্লোরিডা, লস অ্যাঞ্জেলেসেও বাংলাদেশিরা মেতে ওঠেন উৎসবে-আনন্দে। প্রবাসী বাঙালি নারীরা লাল-সাদা শাড়ি পরে যোগ দেন অনুষ্ঠানে। দেশের মতোই আনন্দ শোভাযাত্রা, নাচে-গানে বরণ করে নেন নতুন বছরকে, স্মরণ করেন দূর দেশে থাকা স্বজনদের।পশ্চিমবঙ্গে নববর্ষ: ভারতের পশ্চিমবঙ্গে গতকাল শুক্রবার স্বাগত জানানো হয় বাংলা নববর্ষের প্রথম দিনটিকে। কলকাতার ধর্মতলার চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের সামনে থেকে সকালে বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। আদিবাসী ও লোকনৃত্যসহ রণপার তালে মুখর এই শোভাযাত্রায় অংশ নেন কলকাতার বিশিষ্টজনেরা।সকালে কলকাতার একাডেমি অব ফাইন আর্টস চত্বরে শুরু হয় বৈশাখী উৎসব। নবজাগরণ, ভাষা ও চেতনা সমিতি এবং ভাষা স্মারক সমিতি যৌথভাবে আয়োজন করে এই উৎসবের। উৎসবে বাংলাদেশ, আসাম ও ত্রিপুরার আগরতলার শিল্পীরা অংশ নন। এতে বাংলাদেশ থেকে আসা ২০ জন শিল্পী অংশ নেন।