যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রভাবের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন সিনেটের ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী সদস্য ডিক ডারবিন, সিনেটর রিচার্ড জে ডারবিন, শ্যারড ব্রাউন, মাইকেল এফ ব্যানেট, মাইকেল বি এনজি, জন বুজম্যান এবং কংগ্রেসম্যান রাশ হল্ট গ্রামীণ ব্যাংক থেকে ড. মুহাম্মদ ইউনূসকে অপসারণের ফলে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা ব্যক্ত করেছেন। গত ১৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেওয়া এক চিঠিতে এই উদ্বেগের কথা প্রকাশ করেন তাঁরা। সিনেট সদস্যরা চিঠিতে বলেন, ‘বিগত কয়েক মাস থেকে গ্রামীণ ব্যাংকে প্রভাব সৃষ্টির লক্ষ্যে ইউনূসকে অপসারণ ও অকার্যকর প্রমাণের চেষ্টা আমাদের বিচলিত করেছে। এতে গ্রামীণের দীর্ঘদিনের গ্রহণযোগ্যতা ঝুঁকির মুখে পড়েছে। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, তাঁর সঙ্গে একটি গ্রহণযোগ্য সমঝোতাই দুঃখজনক এই পরিস্থিতি নিরসনে সহায়ক হতে পারে।’ চিঠিতে বলা হয়, গ্রামীণের ওপর বাংলাদেশের লাখো মানুষের ভাগ্য নির্ভরশীল। তাই জাতি ও তাদের কল্যাণ এবং ক্ষুদ্রঋণ আন্দোলনের স্বার্থে মুহাম্মদ ইউনূসের প্রতি সম্মানজনক আচরণ করা উচিত।