যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান পিটার কিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করে বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের সঙ্গে কাজ করতে গভীরভাবে আগ্রহী। গত বুধবার ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী তাঁর সঙ্গে দেখা করলে পিটার কিং এ কথা বলেন। খবর ইউএনবির।