পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্
যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করবে: ম্যাকহেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের পাবলিক ডিপ্লোম্যাসি অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স-বিষয়ক আন্ডার সেক্রেটারি জুডিথ এ ম্যাকহেল বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করবে। গতকাল শনিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাত্কালে তিনি এ কথা বলেন। খবর বাসসের।বৈঠকে দীপু মনি ও ম্যাকহেল জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও বিশ্বস্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। দীপু মনি বলেন, বাংলাদেশও এ অঞ্চলের বৃহত্তর স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কাজ করবে।