যুক্তরাষ্ট্র যাচ্ছেন ড্যান মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা যুক্তরাষ্ট্র যাচ্ছেন । আজ ঢাকার মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মজীনা ১৬ জানুয়ারি থেকে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকবেন। এ সময় তিনি ক্যালিফোর্নিয়ায় তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থান করবেন। ফেরার পথে মজীনা যুক্তরাষ্ট্র প্যাসিফিক কমান্ডের সঙ্গে পরামর্শের জন্য হাওয়াই যাবেন।

আলোচনায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে সহযোগিতা ও সংশ্লিষ্টতা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয় গুরুত্ব পাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।