যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে জানমালের ক্ষয়ক্ষতিতে প্রধানমন্ত্রীর শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্যান্ডির আঘাতে যুক্তরাষ্ট্রে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন। খবর বাসসের।গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, আটলান্টিক মহাসাগর থেকে আসা ঝড় যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষতি করেছে। অস্বাভাবিক এই ঘূর্ণিঝড় একটি উদ্বেগের বিষয়।ভয়ংকর ঝড় স্যান্ডির কারণে যুক্তরাষ্ট্রে জানমালের ক্ষয়ক্ষতিতে বাংলাদেশের সরকার ও জনগণ শোকাহত। তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের জনগণ ধৈর্য ও সাহসের সঙ্গে এই বিপর্যয় মোকাবিলা করে শিগগিরই পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হবে।শেখ হাসিনা নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।