যুক্তরাষ্ট্রে টিবিএন ২৪ নামে বাংলা চ্যানেল চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসে নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ সৃষ্টির লক্ষ্যে যুক্তরাষ্ট্রে টিবিএন টোয়েন্টিফোর নামে একটি বাংলা টেলিভিশন চ্যানেল চালু হয়েছে। গত বৃহস্পতিবার নিউইয়র্কের কুইন্সে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে টিবিএনের নির্বাহী সম্পাদক হাসানুজ্জামানসহ অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক মোহাম্মদউল্লাহ, অভিনেতা জামাল উদ্দীন হোসেন, শিল্পী রথীন্দ্রনাথ রায়, সাংবাদিক ফজলুর রহমান, মন্জুর আহমেদ, আহমেদ মুসা, নিনি ওয়াহেদ, আবু তাহের, নায়ক রিয়াজ প্রমুখ।