যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত হচ্ছেন এম জিয়াউদ্দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন। তিন বছরের জন্য তিনি চুক্তি ভিত্তিতে নিয়োগ পেয়েছেন।
এ বিষয়ে আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এর আগে গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তাঁর আগে ২১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নিয়োগসংক্রান্ত সার সংক্ষেপ অনুমোদন করেন। এর ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে।
রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেও এম জিয়াউদ্দিন আগের (অ্যাম্বাসেডর অ্যাট লার্জ) পদমর্যাদা ভোগ করবেন।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত আকরামুল কাদেরের মেয়াদ আগামী ১১ জুলাই শেষ হচ্ছে।