প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের রপ্তানি কমে যাচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ ও বাইরের নানা জটিলতার পরও কয়েক বছর ধরে রপ্তানি বাড়ছিল। কিন্তু চলতি অর্থবছরের প্রথম ১০ মাসের হিসাবে দেখা গেছে, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৯৩ শতাংশ কমে গেছে। অর্থের হিসাবে ৪৮২ কোটি ডলার। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘আমরা এর আগেই নানা সমস্যা ও জটিলতার মুখোমুখি হয়েছি। কিন্তু রপ্তানির এই ধরনের নিম্নমুখী হার কখনো দেখিনি।’ এশিয়া নিউজ নেটওয়ার্ক