যুক্তরাষ্ট্রে ফোবানার তিন দিনের সম্মেলন শেষ হচ্ছে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সংগঠন ফোবানার তিন দিনব্যাপী সম্মেলন গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে শুরু হয়েছে। আজ রোববার এই সম্মেলন শেষ হবে।সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় নিউ জার্সির সিনেটর রবার্ট ম্যানডেজ বলেন, মার্কিন ইতিহাসের গর্বিত অংশীদার বাংলাদেশি অভিবাসীরা। এটা অস্বীকার করার উপায় নেই, যুক্তরাষ্ট্রের উন্নয়নে বাংলাদেশিদের গর্ব করার মতো অবদান রয়েছে। সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেসম্যান হ্যানসেন ক্লার্ক, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম আবদুল মোমেন, উসমান সিদ্দিক, শাব্বির আহমেদ চৌধুরী, মমতাজ উদ্দীন আহমেদ, নাহিদ চৌধুরী, মীর চৌধুরী, রেহান রেজা প্রমুখ।