যুক্তরাষ্ট্রে সম্মানিত কৃতী বাংলাদেশি বিজ্ঞানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র-প্রবাসী কৃতী বাংলাদেশি বিজ্ঞানী জামাল উদ্দিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গ-রাজ্যের পত্রিকা ডেইলি রেকর্ড-এর ২০১১ সালের বছরের অন্যতম সেরা উদ্ভাবকের পুরস্কার পেয়েছেন। খুবই কার্যকর এক ধরনের সৌরবিদ্যুৎকোষ উদ্ভাবনের জন্য তিনি এ সম্মান অর্জন করেছেন।সম্প্রতি মেরিল্যান্ডের বাল্টিমোরে আমেরিকান ভিসনারি আর্ট মিউজিয়ামে জামাল উদ্দিনসহ পুরস্কৃত অন্যদের সংবর্ধনা দেওয়া হয়। ২০০২ সাল থেকে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য রাজ্যের ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তিকে এ সম্মাননা দিয়ে আসছে সংবাদপত্রটি।জামাল উদ্দিন বাল্টিমোরের কপিন স্টেট ইউনিভার্সিটির একজন সহকারী অধ্যাপক। তিনি বিশ্ববিদ্যালয়টির ন্যানো সোলার সেল গবেষণাকেন্দ্রের পরিচালক। মার্কিন সেনাবাহিনীর জন্য নাইট ভিশন গগলস নিয়ে গবেষণার সময় ২০১০ সালের অক্টোবরে জামাল উদ্দিন ও তাঁর সহযোগীরা এক ধরনের সিমুলেটেড সৌরবিদ্যুৎকোষ উদ্ভাবন করেন, যা বিশ্বে সবচেয়ে কার্যকর হিসেবে স্বীকৃত হয়েছিল। ২০০৬ সাল থেকে প্রচলিত সবচেয়ে কার্যকর সৌরকোষের চেয়ে ৫ শতাংশ বেশি দক্ষ ছিল তাঁদের কোষটি। বিজ্ঞপ্তি।