যুক্তরাষ্ট্রে স্লিপিং ব্যাগ রপ্তানির ক্ষেত্রে জিএসপি সুবিধা হারাচ্ছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেনারেলাইজড সিস্টেম অব প্রিফারেন্সের (জিএসপি) আওতায় যুক্তরাষ্ট্রে স্লিপিং ব্যাগ রপ্তানির সুবিধা হারাচ্ছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভস অফিস থেকে এই সুবিধা বাতিল করার ঘোষণা দেওয়া হয়। ২০১০ সালের শেষ দিকে এই সুবিধা হারিয়েছিল বাংলাদেশ। গত অক্টোবর থেকে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) আওতায় দক্ষিণ কোরিয়া, কলম্বিয়া ও পানামার সঙ্গে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে আবারও ওই সুবিধা পেয়ে আসছিল। এই সুবিধার মেয়াদ ছিল ২০১৩ সালের জুলাই পর্যন্ত।যুক্তরাষ্ট্রের আলাবামার এক্সেল আউটডোর ইনকরপোরেশন নামের একটি প্রতিষ্ঠান বাংলাদেশের এই সুবিধা বন্ধের আবেদন জানায়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে ট্রেড রিপ্রেজেন্টেটিভস অফিস বাংলাদেশের জিএসপি সুবিধা বন্ধের ঘোষণা দেয়। ব্লুমবার্গ অনলাইন।