যুক্তরাষ্ট্রের কারাগারে বাংলাদেশি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ম্যাকম কাউন্টি কারাগারে একজন বাংলাদেশি যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। শুক্রবার এই ঘটনা ঘটে। ঘটনার জন্য কে দায়ী, পুলিশ তা এখনো নিশ্চিত করতে পারেনি।নিহত বাংলাদেশির নাম মাসুম চৌধুরী। বয়স ২৩ বছর। স্ত্রী হত্যার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। মাত্র আট মাস আগে ইমিগ্র্যান্ট হয়ে তিনি যুক্তরাষ্ট্রে এসেছিলেন। কয়েক মাস আগে মাসুম চৌধুরীর স্ত্রী সুরাইয়া ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় পুলিশ মাসুমকে গ্রেপ্তার ও অভিযুক্ত করে। এরপর থেকেই তিনি কারাবন্দী ছিলেন। পুলিশ শুক্রবার বিকেলে মাসুম চৌধুরীর শ্বশুরের বাসায় এসে ঘটনা জানায়। যুক্তরাষ্ট্রের কারাগারে এ লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় সর্বত্র ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।ডেট্রয়েটে বসবাসরত বাংলাদেশিরা মাসুম চৌধুরীর লাশ দাফনের জন্য কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। ময়নাতদন্তের পর লাশ হস্তান্তর করা হবে।মাসুম চৌধুরীর বাড়ি সুনামগঞ্জ জেলার সিরামিশি গ্রামে। নিজ খালাতো বোনকে বিয়ে করে তিনি যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট হয়ে এসেছিলেন।