যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সহজ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। এখন অনলাইনে সাক্ষাৎকারের সময় নির্ধারণ, এইচএসবিসি ব্যাংকের নির্ধারিত শাখা থেকে ভিসা ফি সংগ্রহ এবং ভিসা প্রক্রিয়া কাজে নিয়োজিত সাইমন সেন্টারের ঢাকা, চট্টগ্রাম ও সিলেট শাখা কার্যালয় থেকে ভিসা সংগ্রহ করা যাবে।
এর ফলে চট্টগ্রামের আবেদনকারীরাও এসব সুবিধা তাঁদের হাতের নাগালে পাচ্ছেন। তাঁরা এইচএসবিসির একটি শাখায় ফি জমা দেওয়ার এবং চট্টগ্রাম নগরের আগ্রাবাদ শেখ মুজিব রোডের সাইমন সেন্টার থেকে ভিসা সংগ্রহের সুযোগ পাবেন।
গতকাল দুপুরে চট্টগ্রাম নগরের জামাল খান এলাকার আমেরিকান কর্নারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বক্তব্য দেন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ডেভিড মিলি ও ভাইস কনসুলার ক্যামরুন মিলার্ড। সঞ্চালনায় ছিলেন দূতাবাসের প্রেস চিফ মেরিনা ইয়াসমিন।