যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান স্টক ঢাকায়
যুক্তরাষ্ট্রের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান স্টক গতকাল শনিবার ঢাকায় এসেছেন। তরুণ ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক এগিয়ে নেওয়াই তাঁর এ সফরের লক্ষ্য।ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা গতকাল অ্যান স্টকের আসার কথা নিশ্চিত করে জানান, সফরকারী মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা আজ রোববার ধানমন্ডির মাইডাস সেন্টারে এডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড দ্য আর্টস-এ ভলান্টিয়ার ফর বাংলাদেশের (ভিবিডি) সদস্যদের সঙ্গে এক কর্মসূচিতে অংশ নেবেন। পরে মন্ত্রী যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা এবং সাংস্কৃতিক বিনিময়ের ওপর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন। এডুকেশন ইউএসএর উপদেষ্টা কর্মী ও শিক্ষার্থী এবং ঢাকায় ইংলিশ অ্যাকসেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রামে অংশগ্রহণকারীদের সঙ্গে বৈঠকও করবেন তিনি। ইউএনবি।