যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। খবর বাসসের।রাষ্ট্রপতি গতকাল রোববার ওবামাকে পাঠানো তাঁর বাণীতে বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে।’ প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান অংশীদারিত্বের গভীর সম্পর্ক আগামী দিনে আরও সম্প্রসারিত হবে। তিনি প্রেসিডেন্ট ওবামার সুস্বাস্থ্য, কল্যাণ ও দীর্ঘায়ু এবং যুক্তরাষ্ট্রের জনগণের অব্যাহত শান্তি ও অগ্রগতি কামনা করেন।