যুক্তি উপস্থাপন ৩ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনা বটমূলে বর্ষ-বরণের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় করা মামলায় যুক্তি উপস্থাপনের জন্য আগামী ৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এই দিন ধার্য করেন।
এই মামলায় গতকাল আসামিদের পক্ষে সাফাই সাক্ষ্যের জন্য ধার্য দিনে আসামিপক্ষ সাফাই সাক্ষী হাজির করার জন্য আবার সময়ের আবেদন করে। আদালত ওই আবেদন নাকচ করে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন।
২০০৮ সালের ২৯ নভেম্বর হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। ২০০৯ সালের ১৬ এপ্রিল এই ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
গত বছরের ২৩ অক্টোবর এই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। রাষ্ট্রপক্ষ মোট ৮০ জন সাক্ষীর মধ্যে ৬০ জনকে উপস্থাপন করে।
২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে জঙ্গিরা বোমা হামলা চালায়। এতে ঘটনাস্থলে ১০ জন নিহত হন।