যুক্তি-তর্কে মানবাধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে
মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে

‘এই সংসদ মানবাধিকার রক্ষায় দেশের চরম মুহূর্তেও আপস করবে না’ সংসদে প্রধানমন্ত্রীর এমন প্রস্তাবনা উপস্থাপনের পর শুরু হলো তুমুল বিতর্ক। দেশের স্বার্থ বড় নাকি মানবকাধিকার—এ নিয়েই ছায়া সংসদে তর্কের লড়াইয়ে মেতে উঠল সরকারি ও বিরাধী দল।
অবশেষে যুক্তির লড়াইয়ে সরকারি দলকে পরাস্ত করে বিজয়ী হয় বিরোধী দল। এভাবেই ৯ ডিসেম্বর নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে জমে উঠেছিল ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। মানবাধিকার দিবস উপলক্ষে দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী পর্বের আসর বসেছিল সেদিন।
পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪ জন বিতার্কিকের সমন্বয়ে গঠন করা ছয়টি দল অংশ নেয়। বিতর্ক দলগুলোর নামকরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের নামে। মাস্টারদা সূর্যসেন, বীরকন্যা প্রীতিলতা, মহাকবি আলাওল, অধ্যাপিকা সালমা চৌধুরী, ড. জামাল নজরুল ইসলাম ও আবুল ফজল। এ ছয়টি নামে অংশ নেয় দলগুলো।
সমাপনী দিনে চূড়ান্ত পর্বে বিজয়ী হয় বিরোধী দলে থাকা ড. জামাল নজরুল ইসলাম বিতর্ক দল, রানার্স আপ হয় অধ্যাপিকা সালমা চৌধুরী দল। সমাপনী পর্বের এ বিতর্কে শ্রেষ্ঠ বক্তার পুরস্কার উঠে অধ্যাপিকা সালমা চৌধুরী দলের বিতার্কিক শুভাশীষ চৌধুরীর হাতে। এ ছাড়া ছিল বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন। এতে রিয়াসাত মোর্শেদ খান শ্রেষ্ঠ বক্তা ও তুর্জয় চৌধুরী দ্বিতীয় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়।
সমাপনী পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল। অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কাপ্তাই শাখার সভাপতি খোরশেদুল আলম কাদেরী, সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান ও কনফিডেন্স সল্টের উপমহাব্যবস্থাপক নওশাদ ইমতিয়াজ। দৃষ্টি চট্টগ্রামের যুগ্ম সম্পাদক সাবের শাহের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সমপাদক বনকুসুম বড়ুয়া ও সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন।