যুক্তিতর্ক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান বন্দোবস্ত নিতে রাগীব আলীর বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলার যুক্তিতর্ক আজ বুধবার। ২৬ জানুয়ারি সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে যুক্তিতর্ক হওয়ার কথা ছিল। বিচারক ছুটিতে থাকায় যুক্তিতর্কের নতুন তারিখ ১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান প্রথম আলোকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। মুখ্য মহানগর হাকিম আদালতে বিচার চলমান এ মামলার ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ১৭ জানুয়ারি রাগীব আলীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে তাঁর পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্কের দিন ধার্য করেছিলেন বিচারক।