যুক্তিতর্ক উপস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে করা অবৈধভাবে অর্থ লেনদেনের মামলায় যুক্তিতর্ক শুনানি চলছে। গতকাল সোমবার গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে যুক্তিতর্ক শুনানি উপস্থাপন করা হয়। শুনানি শেষ না হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বৃহস্পতিবার পরবর্তী তারিখ ধার্য করেন।
গতকাল যুক্তিতর্ক শুনানির আগে গিয়াসউদ্দিন আল মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুর্নীতি দমন কমিশনের পক্ষে আইনজীবী মোশাররফ হোসেন, মাহমুদ হোসেন, মীর আহমেদ সালাম উপস্থিত ছিলেন।
২০০৯ সালে ক্যান্টনমেন্ট থানায় দুদক এ মামলা করে। মামলায় অভিযোগ করা হয়, টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কার্যাদেশ পাইয়ে দেওয়ার কথা বলে নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াসউদ্দিন আল মামুন ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেন।