যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত আছে। গতকাল বৃহস্পতিবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলামের আদালতে এক আসামির আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেন। পরে আদালত ১৩ জুলাই মামলার পরবর্তী দিন ধার্য করেন।
সরকারি কৌঁসুলি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে বলেন, আসামি মাহাবুব আলী খান ওরফে ড্যানির পক্ষে তাঁর আইনজীবী গতকাল যুক্তিতর্ক উপস্থাপন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী বলেন, মাহাবুব এই ঘটনার সঙ্গে জড়িত নন। এই মামলায় যাঁরা সাক্ষ্য দিয়েছেন, তাঁদের কেউ ঘটনাস্থলের সাক্ষী নন। তাঁর জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন।
কৌঁসুলি জানান, আহত অবস্থায় হাসপাতালে থাকাকালীন মুঠোফোনে সংরক্ষণ করা হিমাদ্রীর বক্তব্য আদালতে শোনানো হয়। আগামী ধার্য তারিখে মামলার রায় ঘোষণার দিন ধার্য করতে পারেন আদালত।
২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রামের পাঁচলাইশের একটি ভবনের পাঁচতলার ছাদে নিয়ে হিমাদ্রীকে মারধরের পর তাঁর ওপর কুকুর লেলিয়ে দেওয়া হয়। পরে তাঁকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। ওই বছরের ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা
যান এ-লেভেলের শিক্ষার্থী হিমাদ্রী।