যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদারকে হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে।
গতকাল মঙ্গলবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলামের আদালতে আসামি শাহ সেলিমের আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেন।
চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে বলেন, পরে আদালত কাল বৃহস্পতিবার মামলার পরবর্তী দিন ধার্য করেন।
হিমাদ্রীর বাবা প্রবীর মজুমদারের অভিযোগ, একই কথা বারবার বলে আসামিপক্ষ সময়ক্ষেপণ করছে।
২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার একটি বাড়িতে কুকুর লেলিয়ে ‘এ’ লেভেলের শিক্ষার্থী হিমাদ্রীকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। পরে তিনি ঢাকার একটি হাসপাতালে মারা যান।