প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদারকে হত্যার অভিযোগে করা মামলার আসামি শাহ সেলিমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত আছে।
গতকাল মঙ্গলবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলামের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।
সরকারি কৌঁসুলি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে বলেন, আসামি শাহ সেলিমের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী যুক্তিতর্ক উপস্থাপনকালে বলেন, হিমাদ্রী হত্যা মামলার তদন্ত যথাযথভাবে পুলিশ করেনি। তাঁর মুঠোফোনের কলের তালিকাও সংগ্রহ করেনি পুলিশ। এটি সংগ্রহ করলে কার সঙ্গে বিরোধে হিমাদ্রী নিহত হয়েছেন, তা উঠে আসত। পরে আদালত যুক্তিতর্ক উপস্থাপন মুলতবি করে বৃহস্পতিবার পরবর্তী তারিখ ধার্য করেন।