যুক্তিতর্ক উপস্থাপন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হেলাল আকবর চৌধুরী ওরফে বাবরসহ ছাত্রলীগ ও যুবলীগের সাবেক ১০ কর্মীর বিরুদ্ধে দায়ের করা আলোচিত একটি হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করা হবে কাল বৃহস্পতিবার। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদ এই দিন ধার্য রাখেন।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি আইয়ুব খান প্রথম আলোকে বলেন, গতকাল ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় পরীক্ষাকালে আসামিরা তাঁদের নির্দোষ দাবি করেন। পরে আদালত বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ ও আসামিদের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেন। যুক্তিতর্ক শেষ হওয়ার পর রায় ঘোষণার দিন ধার্য করবেন আদালত।
১৯৯৬ সালের ৯ এপ্রিল মিছিল নিয়ে বিএনপির সমাবেশে যাওয়ার পথে যুবদল কর্মী আজাদ আলী খানকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই সেলিম খান কোতোয়ালি থানায় মামলা করেন।