যুক্তিতর্ক উপস্থাপন ২০ অক্টোবর
পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় ২০ অক্টোবর যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদ এ তারিখ ধার্য করেন।
গতকাল এ মামলায় আসামিপক্ষে আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। নিহত দম্পতির মেয়ে ঐশী রহমানসহ তিন আসামি আদালতে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।
আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য থাকায় কারাগার থেকে গতকাল ঐশী রহমান ও তাঁর বন্ধু আসাদুজ্জামান জনিকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা অপর আসামি মিজানুর রহমান আদালতে হাজির ছিলেন। এ মামলায় রাষ্ট্রপক্ষে ৩৯ সাক্ষীকে উপস্থাপন করা হয়েছে।
২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগে নিজেদের বাসা থেকে পুলিশের কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।