যুক্তিতর্ক উপস্থাপন ২৫ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার যুক্তিতর্ক শেষ না হওয়ায় আদালত ২৫ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক এ তারিখ ধার্য করেন।
২০১২ সালের ৮ জানুয়ারি বিকেলে জুবায়ের আহমেদকে প্রতিপক্ষ ছাত্রলীগের নেতা-কর্মীরা কুপিয়ে জখম করেন। পরদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আশুলিয়া থানায় ১৩ জনকে আসামি করে মামলাটি করেন। ২০১৩ সালের ৮ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৩ ছাত্রের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
এ মামলায় জামিনে আছেন নাজমুল হুসেইন, শফিউল আলম, অভিনন্দন কুণ্ডু, মাহমুদুল হাসান মাসুদ, নাজমুস সাকিব, মাজহারুল ইসলাম ও কামরুজ্জামান সোহাগ। এদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী সৈয়দ রেজাউর রহমান।
পলাতক আসামিরা হলেন খন্দকার আশিকুল ইসলাম, খান মোহাম্মদ রইস, রাশেদুল ইসলাম রাজু, ইশতিয়াক মেহবুব, মাহবুব আকরাম ও জাহিদ হাসান।