দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রসংসদের সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিনকে গুলি করে হত্যার মামলায় আগামী রোববার যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদ শুনানি শেষে এ দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান প্রথম আলোকে জানান, বৃহস্পতিবার আসামিদের ৩৪২ ধারায় পরীক্ষার (যাচাই-বাছাই) দিন ধার্য ছিল। আসামিরা দোষী না নির্দোষ—আদালত তা জানতে চাইলে আসামি শিবির ক্যাডার নাছির উদ্দিনসহ ছয়জন নিজেদের নির্দোষ দাবি করেন। পরে আগামী রোববার যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করেন আদালত।
এটি শেষ হওয়ার পর রায় ঘোষণার দিন ধার্য করা হবে।
১৯৯৪ সালের ২০ নভেম্বর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিনকে গুলি করে হত্যা করা হয়।