যুক্তিনির্ভর সমাজ চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিথিদের সঙ্গে ভোলা অঞ্চলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যরা ষ ছবি: প্রথম আলো
অতিথিদের সঙ্গে ভোলা অঞ্চলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যরা ষ ছবি: প্রথম আলো

নিত্যজীবনে ঘরে-বাইরে তর্কের শেষ নেই। অভাব শুধু যুক্তির। অথচ যুক্তি ছাড়া অগ্রসর সমাজ গড়া সম্ভব নয়। যুক্তিনির্ভর মানেই অগ্রসর সমাজ। যাঁরা যুক্তি দিয়ে কথা বলেন, তাঁরা সেরা, তাঁরা দেশকে ভালোবাসেন, পরিবারকে ভালোবাসেন, অল্প বয়সে সন্তানের বিয়ে দেন না।
গতকাল বৃহস্পতিবার ভৈরব ও ভোলা অঞ্চলে বিতর্ক উৎসবে অতিথিরা এসব কথা বলেন। গত ৩০ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী শুরু হয়েছে পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০১৩। আঞ্চলিক পর্যায়ের উৎসব শেষে ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় উৎসব।
ভৈরব: সকাল ১০টায় ভৈরব এমপি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে হাজী আসমত আলী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আতাউর রহমান উৎসবের উদ্বোধন করেন। তর্কে যুক্তি থাকা চাই। এমনকি একান্ত ব্যক্তিগত ভাবনাও যুক্তিনির্ভর হওয়া উচিত। তাহলেই চিন্তা ও মেধায় উৎকর্ষ বৃদ্ধি পাবে। আর এর প্রতিফলন ঘটবে সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মোবারক আলী, এমপি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া ও প্রধান শিক্ষক এম এম মোহিত এবং অধ্যাপক রবীন্দ্রনাথ পাল, অধ্যাপক জিতেন্দ্র চন্দ্র দাশ, অধ্যাপক সাজেদা বাসেত, অধ্যাপক মো. শহীদুল্লাহ, অধ্যাপক উলতফ আরা জাহান, অধ্যাপক সাইফুল ইসলাম, প্রভাষক মো. সেলিম, প্রভাষক ফজলুল হক শাহেদ, শিশু সংগঠক এস এম বাকী বিল্লাহ প্রমুখ।

বিতর্কে বিজয়ী হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়। রানার্সআপ হয় সরাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়। সেরা বিতার্কিক হয়েছে গভ. মডেল গার্লস হাইস্কুলের বিতার্কিক সাবিকুন্নাহার রোজা। উৎসবে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। বিদ্যালয়গুলো হলো ভৈরব কেবি পাইলট উচ্চবিদ্যালয়, বাংলাদেশ রেলওয়ে উচ্চবিদ্যালয়, ভৈরব এমপি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, হাজী ইউসুফ আলী উচ্চবিদ্যালয়, আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়, আশুগঞ্জ সার কারখানা স্কুল অ্যান্ড কলেজ, কটিয়াদী পাইলট মডেল উচ্চবিদ্যালয়, পাটুয়াভাঙ্গা উচ্চবিদ্যালয়, সরাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও গভ. মডেল গার্লস হাইস্কুল।

ভৈরব অঞ্চলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের সঙ্গে বিচারক ও অতিথিরা ষ ছবি: প্রথম আলো
ভৈরব অঞ্চলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের সঙ্গে বিচারক ও অতিথিরা ষ ছবি: প্রথম আলো

ভোলা: গতকাল বৃহস্পতিবার টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল) মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন ভোলা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ফারুকুর রহমান। তিনি বলেন, যাঁরা যুক্তি দিয়ে কথা বলেন, তাঁরা সেরা, তাঁরা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন, পরিবারকে ভালোবাসেন, অল্প বয়সে সন্তানের বিয়ে দেন না।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ পারভীন আখতার বলেন, ‘প্রতিটি মুহূর্ত দেশকে ভালোবাসবে, যোগ্য মানুষ হওয়ার জন্য লড়াই করবে।’ আরও বক্তব্য দেন সরকারি ফজিলাতুননেসা মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক ইব্রাহীম শামিম, ভোলা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মাইনুল ইসলাম, ভোলা জেলা শিক্ষক সমিতির সভাপতি জাকির তালুকদার, ফাতেমা খানম ডিগ্রি কলেজের প্রভাষক অমিতাভ অপু, শহীদ জিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আরতী রানী, কমরেড নলিনী দাস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহসেনা আক্তার। জেলার ১১টি স্কুলের ১২টি দল অংশ নেয় বিতর্ক উৎসবে। স্কুলগুলো হচ্ছে: ভোলা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ভোলা সরকারি বালক বিদ্যালয়, কমরেড নলিনী দাস বালিকা উচ্চবিদ্যালয়, শহিদ জিয়া স্কুল অ্যান্ড কলেজ, টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল), ভোলা টাউন স্কুল, আবদুল মান্নান মাধ্যমিক বিদ্যালয়, রতনপুর মাধ্যমিক বিদ্যালয়, এ রব মাধ্যমিক বিদ্যালয়, চর সামাইয়্যা বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয় ও ধনিয়া ইলিয়াছ মিয়া মাধ্যমিক বিদ্যালয়।

চূড়ান্ত পর্বে বিজয়ী হয় ভোলা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রানার্সআপ হয় ভোলা সরকারি বালক বিদ্যালয়। সেরা বিতার্কিক হয়েছে বিজয়ী দলের সাবিহা তাবাস্সুম। বিচারকের দায়িত্ব পালন করেন কানাইলাল শর্মা, মাইনুল ইসলাম, মাহবুব আলম, অতনু করঞ্জাই, ইব্রাহীম শামিম, আবদুল বাসেত, মো. ইমরান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস এম বাহাউদ্দিন।