যুক্তিশীল সমাজ গড়তে চাই তথ্যবহুল বিতর্ক
যুক্তি-তর্কের মধ্য দিয়ে শেষ হলো প্রথম আলো-আইডিসি (আইডিয়াল ডিবেটিং ক্লাব) দ্বিতীয় আন্তস্কুল ও আন্তকলেজ বারোয়ারি এবং প্রথম মিক্সআপ বিতর্ক প্রতিযোগিতা-২০১৩।এবারের বিতর্কে স্কুল পৃথক বারোয়ারিতে প্রথম হয়েছে মতিঝিল মডেল হাইস্কুলের শিক্ষার্থী তূর্য, দ্বিতীয় হয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মানিন নূর এবং তৃতীয় হয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আশরাফুল হক। তাদের বিতর্কের বিষয় ছিল ‘সহস্র শব্দের উৎসব বদলে দেবে’।অন্যদিকে কলেজ পৃথক বারোয়ারিতে প্রথম হয়েছে নটর ডেম কলেজের রিফাত বিন রেজা, দ্বিতীয় আহমেদ রফিক ফাইয়াজ ও তৃতীয় আইমান সাকিব। তাদের বিতর্কের বিষয় ছিল ‘অনেক কষ্টের দানে জেনেছি জীবন’। এদিকে মিক্সআপ সংসদীয় বিতর্কে বিজয়ী হয়েছে ফ্র্যাঙ্কলিন দল। আর রানারআপ হয়েছে প্রীতিলতা দল। এবারের বিতর্ক প্রতিযোগিতায় রাজধানীর ২০টি স্কুল এবং কলেজ ১২টি দলে অংশ নিয়েছিল। প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার ছিল দেশ টিভি ও রেডিও টুডে। আর সহযোগিতায় ছিল প্রথম আলো।