প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে নাট্য সংগঠন ‘সুনামগঞ্জ প্রসেনিয়াম’-এর এক যুগ পূর্ণ হয়েছে। এ উপলক্ষে সংগঠনটি গত শুক্র ও শনিবার নানা আয়োজন করে। শুক্রবার বিকেলে শহরের উকিলপাড়া এলাকায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। শনিবার সন্ধ্যায় পৌরসভা চত্বরে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।