প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের যুগপূর্তি উদ্যাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চতুর্থ বিজ্ঞান ভবন চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক আবু বকর মো. ইসমাইল ও ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান। বিভাগের সভাপতি সাইফুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। বিকেলে নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।