যুগপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাম্পান রেস্টুরেন্টে অষ্টাদশ বিসিএস ফোরামের দ্বাদশ বর্ষপূর্তি উপলক্ষে গত মঙ্গলবার এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফোরামের সভাপতি মোহাম্মদ ছরওয়ার আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ভারপ্রাপ্ত মহাসচিব শেখ মো. মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ কে এম সিরাজুল মুনির, যুগ্ম মহাসচিব সাইফুর রহমান প্রমুখ। বক্তারা ফোরামের সদস্যদের কল্যাণসহ বিভিন্ন দিক আলোকপাত করার পাশাপাশি দেশ ও জাতির প্রতিও ফোরামের দায়বদ্ধতা ও কল্যাণের কথা তুলে ধরেন। বিজ্ঞপ্তি।