যুগপূর্তি অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের এক যুগ পূর্তি উদ্যাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে কলেজ চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি বিল্লাল হোসেন। কলেজের অধ্যক্ষ অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তন্ময় দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রতাব চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান আল আমিন প্রমুখ। এর আগে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।