যুগপূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে এক যুগ পূর্তি উদ্যাপন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগ। গতকাল শুক্রবার দিনব্যাপী আনন্দ-উৎসবে মেতেছিলেন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভাগের নবীন শিক্ষার্থীদেরও বরণ করে নেওয়া হয়।
২০০৪ সালে ২২ অক্টোবর প্রতিষ্ঠিত হয় আইপিই বিভাগ। শিক্ষা কার্যক্রম চালু হয় ২০০৬ সালের ৮ ফেব্রুয়ারি। বিভাগে বর্তমানে শিক্ষক রয়েছেন ১১ জন। এরই মধ্যে এ বিভাগ থেকে প্রায় ১৭৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে অধ্যয়ন করছেন ২৫৬ জন।