যুগপূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা আদর্শ কলেজের এক যুগ পূর্তি উদ্যাপন করা হয়েছে। গত মঙ্গলবার এ উপলক্ষে দিনব্যাপী সাঁতার, বালিশবদল, হাঁড়িভাঙা, বর্ণজট, সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা এতে অংশ নেন। পরে বিজয়ী ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করেন কলেজটির অধ্যক্ষ আল ফয়সাল খান। তিনি বলেন, ২০০৪ সালে কলেজটি প্রতিষ্ঠার পর থেকে সুশিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতিচর্চা, পিঠা-উৎসব, বৈশাখী মেলাসহ বিভিন্ন অনুষ্ঠান হয়ে আসছে। তবে কলেজটি এখনো পর্যন্ত এমপিওভুক্ত হয়নি।